টেকেরহাট (মাদারীপুর) সংবাদদাতা
রাজৈরে সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে অনিয়ম ও অসদাচরণের অভিযোগ এনে দলিল লেখকরা কর্মবিরতি পালন করছেন। এ কর্মবিরতি ২৭ নভেম্বর থেকে শুরু হয়। ফলে দূর-দূরান্ত থেকে আসা জমি ক্রেতা-বিক্রেতারা চরম হয়রানির শিকার হচ্ছেন। এ ব্যাপারে রাজৈর উপজেলা দলিল লেখক সমিতির সেক্রেটারি তোতা মিয়া কলেন, ‘সাব-রেজিস্ট্রারের বদলি না হওয়া পর্যন্ত কলম বিরতি চলবে।’
রাজৈর সাব-রেজিস্ট্রার তনু রায় জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। বরং তিনি দলিল লেখকদের দ্বারা ঘটিত অনিয়ম ও দুর্নীতি প্রতিরোধ করতে গিয়ে নিজেই চরম হয়রানির শিকার হচ্ছেন।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহানা নাসরিন বলেন, সমস্যা সমাধানে উদ্যোগ নেয়া হয়েছে।