পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা
পীরগঞ্জ-জাবরহাট পাকা সড়কের উত্তর ডাঙ্গীপাড়া নামক স্থানে বুধবার দুপুরে সড়ক দুর্ঘটনায় জাবরহাট ইউনিয়নের মহিলা সদস্য রাবেয়া খাতুন (৫৫) নিহত হয়েছেন। রাবেয়া উপজেলার চন্দরিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।
পুলিশ জানায়, রাবেয়া খাতুন তার ছেলের মোটরসাইকেলে করে জাবরহাট থেকে পীরগঞ্জে যাচ্ছিল। উত্তর ডাঙ্গীপাড়ায় চলন্ত মোটরসাইকেল থেকে রাবেয়া রাস্তায় পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা গরু বহনকারী নসিমনের চাপায় গুরুতর আহত হন। তাকে পীরগঞ্জ হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
পীরগঞ্জ থানার ওসি বজলুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।