সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলা শাখা জাতীয় পার্টি জেপি’র পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সাবেক মন্ত্রী, সংসদ সদস্য ও পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এই কমিটি অনুমোদন করেন।
দলের দপ্তর সম্পাদক সালাহউদ্দিন আহমেদ সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মনিরুল হক মনি জোমাদ্দারকে সভাপতি, মো. মাহিবুল হোসেন মাহিমকে কার্যনির্বাহী সভাপতি ও গোলাম ছরোয়ার জোমাদ্দারকে সাধারণ সম্পাদক করে ১৭৮ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।