দেশে ফিরল বিসিবি একাদশ

ভারতের কর্ণাটকে ড. কে থিম্মাপিয়া স্মৃতি মেমোরিয়াল চার দিনের টুর্নামেন্টের সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে বিসিবি একাদশ। সেমিতে ছত্তিশগড় রাজ্য ক্রিকেট সংঘের কাছে ৭ উইকেটে হেরে মিনি রঞ্জি ট্রফি হিসেবে পরিচিত এই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে মুমিনুল হকের দল। ব্যাঙ্গালোর থেকে গতকাল বিকাল ৫টায় দেশে ফিরেছে বিসিবি একাদশ।

ফাইনাল না খেলতে পারলেও এই টুর্নামেন্টে বিসিবি একাদশের ফলাফল আশাব্যঞ্জক। প্রতি বছরই টুর্নামেন্টে দল পাঠাতে চায় বিসিবি।

টুর্নামেন্টে তিন ম্যাচে একটি জয় ও দুটি ম্যাচ ড্র করে ‘বি’ গ্রুপ থেকে সেমিতে উঠে মুমিনুল বাহিনী। নাজমুল শান্ত সর্বোচ্চ ৩৪৬ রান করেছেন, তাইজুল ২ ম্যাচে সর্বোচ্চ ১৫ উইকেট নিয়েছেন।

- স্পোর্টস রিপোর্টার