সিলেট অফিস
নির্বাচনে প্রার্থী বড় কথা নয়, এটি আমাদের আদর্শ ও অস্তিত্বের নির্বাচন। আদর্শিক শক্তির মাধ্যমে সকল অপশক্তির ষড়যন্ত্র মোকাবিলায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশে এখন একদিকে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের শাক্তি, অপরদিকে সন্ত্রাস, দুর্নীতি, লুটপাট ও জঙ্গিবাদের মদদদাতা দেশবিরোধী অপশক্তি ঐক্যবদ্ধ হয়েছে। মঙ্গলবার রাতে নগরীর হাফিজ কমপ্লেক্সে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের শরিক দল নিয়ে এক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন।
সিলেটে মহাজোটের সমন্বয়ক আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, সিলেট মহানগর সভাপতি সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের সাবেক প্রতিনিধি ও রাষ্ট্রদূত অধ্যাপক ড. এ কে আব্দুল মোমেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সমপাদক, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সমপাদক আসাদ উদ্দিন আহমদ, কেন্দ্রীয় জাসদের যুগ্ম সাধারণ সমপাদক ও সিলেট জেলা সভাপতি লোকমান আহমদ, গণতন্ত্রী পার্টির সিলেট জেলা সভাপতি মো. আরিফ মিয়া, ওয়ার্কার্স পার্টির সভাপতি আবুল হোসেন, আলহাজ কলন্দর আলী, সিকন্দর আলী, জাসদ সিলেট মহানগর সভাপতি অ্যাডভোকেট জাকির আহমদ, সাধারণ সমপাদক কে এ কিবরিয়া চৌধুরী, এডহক কমিটির সভাপতি মিশফাক আহমদ মিশু, সাধারণ সমপাদক গিয়াস আহমদ, যুক্তরাজ্য জাসদ নেতা মো. আব্দুল হান্নান, সিলেট মহানগর জাতীয় পার্টির সাধারণ সমপাদক অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ুম, এনামুল হক এনাম প্রমুখ।