সপ্তাহের শেষ কার্যদিবস গতকাল বৃহস্পতিবার দেশের উভয় শেয়ারবাজারে সূচক ও লেনদেনের পরিমাণ বেড়েছে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের তুলনায় ৩১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ১৬৯ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই-৩০ ১০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৩৮ পয়েন্ট ও শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৯২ পয়েন্টে।
সূচকের উত্থানের পাশাপাশি বাজারে বেড়েছে লেনদেনের পরিমাণও। গতকাল ডিএসইতে ৪৮১ কোটি ১৬ লাখ টাকার লেনদেন হয়েছে, যা বুধবারের চেয়ে ৩৩ কোটি ৫৬ লাখ টাকা বেশি। লেনদেনে অংশ নেওয়া ২১৮ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার বিপরীতে কমেছে ৮৩টির। আর ৫২টির দাম অপরিবর্তিত রয়েছে।
লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো :ফরচুন সুজ, বাংলাদেশ শিপিং করপোরেশন, মুন্নু সিরামিকস, ইউনাইটেড পাওয়ার, জেনেক্স ইনফোসিস, বিকন ফার্মা, জেএমআই সিরিঞ্জ, স্কয়ার ফার্মা, লিগেসি ফুটওয়্যার ও বিএসসিসিএল।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো :মুন্নু সিরামিকস, আল-হাজ্ব টেক্স, রানার অটো, আরামিট লিমিটেড, স্ট্যান্ডার্ড সিরামিকস, সি পার্ল রিসোর্ট, ইনটেক অনলাইন, স্টাইলক্যাফট লিমিটেড, মন্নুু স্টাফলার ও জেনেক্স ইনফোসিস। অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো :এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, এসইএমএল আইবিবিএল শরিয়াহ ফান্ড, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড, ডেল্টা স্পিনিং, ফারইস্ট ফাইন্যান্স, কেয়া কসমেটিকস, ইন্টারন্যাশনাল লিজিং, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ঢাকা ইন্স্যুরেন্স ও ফার্স্ট জনতা মিউচুয়াল ফান্ড।
অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৭৯২ পয়েন্টে। বাজারে হাত বদল হওয়া ২৬৭ প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৫৭টির, কমেছে ৭৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির দাম। লেনদেন হয়েছে ১৬ কোটি ৬৪ লাখ টাকা।