যাত্রী পরিবহন ১০% বাড়াবে সাউদিয়া এয়ারলাইনস

হজ মৌসুমে সৌদি আরবে গত বছরের তুলনায় ১০ শতাংশ বেশি যাত্রী পরিবহনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সাউদিয়া এয়ারলাইনস। শুধু হজ যাত্রী পরিবহনের জন্য বিমান সংস্থাটি ইতিমধ্যে ১৫টি বড় আকারের বিমান ভাড়া নিয়েছে। ২০১৮ সালে সাউদিয়া এয়ারলাইন্স ৩৪ মিলিয়নের বেশি যাত্রী বহন করেছে। বিশ্বের বিভিন্ন দেশ থেকে যেসব যাত্রীরা সাউদিয়া এয়ারলাইন্সে হজ পালনে যাচ্ছেন, বিমানে ওঠার পর বিশষ আতিথেয়তার মাধ্যমে তাদের উষ্ণ অভ্যর্থনা জানাচ্ছে বিমান সংস্থাটি। কারণ হজ মৌসুমে যাত্রীদের ভ্রমণ স্মরণীয় করে রাখতে প্রস্তুত সংস্থাটি।—প্রেস বিজ্ঞপ্তি