দেলদুয়ারে বিএনপি’র দুই নেতা গ্রেপ্তার

দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা

মঙ্গলবার সন্ধ্যায় দেলদুয়ারের আটিয়া ইউনিয়নের নান্দুরিয়া চকবাজারে ওয়ার্ড কমিটির মিটিংয়ে যোগদানের সময় বিএনপি’র দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এরা হলেন আটিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মানিক রতন ও থানা যুবদলের সদস্য শাফায়েত হোসেন শিপলু। বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।