বিকাশ পেমেন্টে ক্যাশব্যাক অফার দিচ্ছে বিডিটিকেটস

বিকাশ পেমেন্টে সকল টিকিটের ওপর ৫ শতাংশ ক্যাশব্যাক (সর্বোচ্চ ৫০ টাকা) দিচ্ছে অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম বিডিটিকেটস ডটকম। বিডিটিকেটস ডটকম থেকে বাস, লঞ্চ ও এয়ার টিকিট কিনলে এই অফার প্রযোজ্য। আগামী ১৫ আগস্ট ২০১৯ পর্যন্ত অফারটি চলবে। বিকাশ ছাড়াও গ্রাহকরা ডেবিট বা ক্রেডিট কার্ড অথবা যে কোনো মোবাইলে আর্থিক সেবার মাধ্যমে বিডিটিকেটস ডটকমের অর্থ পরিশোধ করতে পারবেন।— প্রেস বিজ্ঞপ্তি