চিকিত্সার্থ সহায়তা চায় ক্যানসার আক্রান্ত ইশিকা

বগুড়ার সোনাতলা সদরের কম্পিউটার অপারেটর আকমল হোসেনের ১৪ বছর বয়সের শিশুকন্যা আফরিন জাহান (ইশিকা) ক্যানসারে আক্রান্ত হয়ে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। আফরিন জাহান ইশিকা সোনাতলা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির মেধাবী ছাত্রী। বর্তমানে তার কেমোথেরাপি চলছে। কেমোথেরাপিসহ উন্নত চিকিত্সার জন্য প্রচুর টাকার প্রয়োজন। তার বাবা আকমল হোসেন সামান্য টাকা আয় করে কোনোমতে সংসার চালান। তার পক্ষে মেয়ের উন্নত চিকিত্সা করা কষ্টকর হয়ে পড়েছে। মেয়েটির চিকিত্সার জন্য সমাজের হূদয়বান ও বিত্তশালীদের কাছে আর্থিক সহায়তা চেয়ে অনুরোধ জানিয়েছেন বাবা আকমল হোসেন। সহায়তা পাঠাবার ঠিকানা: বিকাশ অ্যাকাউন্ট নম্বর ০১৮১২-৭১৮১০৭ অথবা সঞ্চয়ী হিসাব নং ৪০১০১০৩৭৮ সোনালী ব্যাংক লিমিটেড, সোনাতলা শাখা, বগুড়া।