গৌরীপুরে নৌকাকে বিজয়ী করতে
ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা
গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ আসনে নৌকাকে বিজয়ী করতে গৌরীপুর পৌর ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা মঙ্গলবার বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনে অনুষ্ঠিত হয়। পৌর ছাত্রলীগের সভাপতি উত্তম সরকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনির সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন পৌর ছাত্রলীগ নেতা সোহানুর রহমান সোহান, মোরসেদুল মোমিন রুমান, মোস্তাকিম আহমেদ, মামুন মিয়া, লাবিব আহমেদ, মেহেদী হাসান রুমান, নাহিদ হাসান সাগর, নাহিদ হাসান সোহাগ, মেহেদী হাসান সাগর, মাহমুদুল হাসান রাকিব, রাশিদ খান, মনির হোসেন, আবুল কালাম, হুমায়ুন আহমেদ, রাসেল মাহমুদ, শামছুজ্জামান বাপ্পী, ধীমান বর্মন, মেহেদী হাসান বাবু, হাসানুর রশিদ হাসান, কায়সার আহমেদ কাইয়ুম, ফারুক মিয়া প্রমুখ। সভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদকে নৌকা প্রতীকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
বটিয়াঘাটায় আওয়ামী লীগের বর্ধিত সভা
বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা খুলনা-২ আসনে (বটিয়াঘাটা-দাকোপ) আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে গতকাল বুধবার বটিয়াঘাটা উপজেলা কার্যালয়ে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী পঞ্চানন বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পঙ্কজ কুমার বিশ্বাসের সভাপতিত্বে বটিয়াঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলার ত্রাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নিমাই চন্দ্র রায়। বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অধ্যাপক ফিরোজুর রহমান, রবীন্দ্রনাত ঢালী, মানষ পাল, পলাশ রায়, বিবেক বিশ্বাস, সমির কুমার সরকার প্রমুখ।
ব্রাহ্মণবাড়িয়ায় ১৪ দলীয় নির্বাচন
পরিচালনা সমন্বয় কমিটি গঠন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি্ ব্রাহ্মণবাড়িয়া জেলায় পাঁচটি আসনে ১৪ দল মনোনীত প্রার্থীদের পক্ষে কাজ করার জন্য ২১ সদস্য বিশিষ্ট জেলা ১৪ দলীয় নির্বাচন পরিচালনা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ১৪ দলের নেতৃবৃন্দের এক সভায় এ কমিটি গঠন করা হয়। কমিটিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী সদস্য ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপিকে আহবায়ক, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকারকে সমন্বয়ক, জেলা জাসদ সভাপতি অ্যাড.আখতার হোসেন সাঈদ, জেলা আওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাড.কাজি মাসুদ আহমেদ ও ন্যাপ সভাপতি অ্যাড.শফিকুর রহমানকে যুগ্ম-আহবায়ক মনোনীত করা হয়। এছাড়া কমিটিতে আওয়ামী লীগ, জাসদ, ওয়ার্কার্স পার্টি, ন্যাপ থেকে আরো ১৬ জনকে সদস্য মনোনীত করা হয়। সভায় প্রত্যেকটি নির্বাচনী এলাকায় ১৪ দলীয় নির্বাচন পরিচালনার সমন্বয় কমিটি গঠনের আহবান জানানো হয়। সভায় র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা জাসদ সভাপতি অ্যাড.আখতার হোসেন সাঈদ, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অ্যাড.কাজি মাসুদ আহমেদ, ন্যাপ সভাপতি অ্যাড.শফিকুর রহমান, জেলা আওয়ামী লীগ সহসভাপতি হেলাল উদ্দিন, জাসদ সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, ওয়ার্কার্স পার্টির অ্যাড.মো.নাসির, দীপক চৌধুরী বাপ্পী, মো.নাসির মিয়া, সামসুল আলম, জাসদের সৈয়দ শামসুর রহমান, মিজানুর রহমান আঙ্গুর, এমএ হাসান, আবদুল ওয়াহিদ খান লাভলু, জেলা আওয়ামী লীগ দপ্তর সম্পাদক তানজিন আহমেদ, কৃষি সম্পাদক চৌধুরী আফজাল হোসেন নেসার, উপদপ্তর সম্পাদক মো.মনির হোসেন,কার্যকরি সদস্য মো.শাহআলম।
চাটমোহর পৌর আওয়ামী লীগের
যৌথ বর্ধিত সভা অনুষ্ঠিত
চাটমোহর (পাবনা) সংবাদদাতা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থীকে বিজয়ী করতে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে ঘরে ঘরে গিয়ে নৌকার জন্য ভোট প্রার্থনা করতে হবে। পাবনা-৩ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মকবুল হোসেনকে বিজয়ী করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। মঙ্গলবার সন্ধ্যায় চাটমোহর পৌর আওয়ামী লীগের যৌথ বর্ধিত সভায় বক্তারা এ আহবান জানান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও মহান বিজয় দিবস পালন উপলক্ষে স্থানীয় মির্জা মার্কেট চত্বরে পৌর আওয়ামী লীগের সভাপতি মো. নাজিম উদ্দিন মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুয়েল মির্জার সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন, পাবনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শহীদুল্লাহ,আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আতিকুর রহমান আতিক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, খন্দকার মাহবুব এলাহী বিশু, খন্দকার বজলুল করিম খাকছার, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন ধনী, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া আজাদ, অ্যাড.ইতি হোসেন স্বপ্না, ইউপি চেয়ারম্যার রাশেদুল ইসলাম বকুল, যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, কৃষক লীগের সাধারণ সম্পাদক শেখ সালাহ উদ্দিন ফিরোজসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।
তালায় জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে
আইন-শৃঙ্খলা সংক্রান্ত সভা
তালা (সাতক্ষীরা) সংবাদদাতা আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার বিকালে তালা উপজেলা পরিষদ চত্বরে বিশেষ আইন-শৃঙ্খলা সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা প্রশাসন আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এসএম মোস্তফা কামাল। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিনের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. সনজ্য় বিশ্বাসের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা পুলিশ সুপার মোঃ সাজ্জাদুর রহমান, সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ ইলতুত্ মিশ, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান, সাতক্ষীরা ৩৩ বিজিবি’র ব্যাটালিয়নের কর্মকর্তা মো. হাসানুজ্জামান, র্যাব-৬ সাতক্ষীরা ইনচার্জ মেজর মাহবুব রহমান খান, সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) হুমায়ূন কবির, আনসার ভিডিপির জেলা অ্যাডজুটেন্ট কেএম মনিরুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) অপু সরোয়ার, উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনত্ কুমার, সহকারী কমিশনার (ভূমি) অনিমেষ বিশ্বাস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম রেজা, মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমান, তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজ উদ্দীন, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক অচিন্ত্য সাহা প্রমুখ।
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ঋণ খেলাপির
দায়ে মঞ্জুর নির্বাচন স্থগিত
দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বহুল আলোচিত ও সমালোচিত বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী। তার বিরুদ্ধে ঋণখেলাপ সংক্রান্ত চেম্বার জজ আদালতের আদেশ বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদের নেতৃত্বে সাত সদস্যের আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। এর আগে গত ১৯ নভেম্বর ঋণ খেলাপির ঘটনায় হাইকোর্টের জারি করা রুলে আবেদন করে প্রিমিয়ার ব্যাংক কর্তৃপক্ষ। ওই আবেদনের প্রেক্ষিতে শুনানি করে চেম্বার জজ আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে এ আদেশ দেন। পরে মঙ্গলবার নিয়মিত ও পূর্ণাঙ্গ বেঞ্চ শুনানির পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ চেম্বার জজ আদালতের ওই আদেশ বহাল রাখেন। এর ফলে ধানের শীষ প্রতীকে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সী আসন্ন একাদশ নির্বাচনে প্রার্থী হতে পারছেন না বলে জানান আইনজীবীরা। ২ ডিসেম্বর বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছিলেন কুমিল্লা জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবুল ফজল মীর।
নৌকা মার্কাকে বিজয়ী করতে মহেশপুর
স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা গ্রামকে শহর বানাতে হলে সকলকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে, নৌকা বিজয়ী হলে দেশের উন্নয়ন হবে। বুধবার সকালে মহেশপুর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভায় মহাজোট প্রার্থী শফিকুল আজম খাঁন চঞ্চল এ কথা বলেন। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শাহেদ মেহবুব রঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ঝিনাইদহ ৩ আসনে মহাজোটের প্রার্থী অ্যাড. শফিকুল আজম খাঁন চঞ্চল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ময়জদ্দীন হামীদ, বন ও পরিবেশ উপকমিটির কেন্দ্রীয় সদস্য রেজাউল করিম টিটন, জেলা কৃষক লীগের সহ-সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, জেলা আওয়ামী লীগের সদস্য মীর সুলতানুজ্জামান লিটন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক আজা, সাবেক প্রচার সম্পাদক মুক্তার হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শিমুল ইসলাম প্রমুখ।
শিবপুরে আওয়ামী লীগের কর্মীসভা
শিবপুর (নরসিংদী) সংবাদদাতা শিবপুর পৌর আওয়ামী লীগের আয়োজনে বুধবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয় প্রাঙ্গণে পৌরসভা ও ৯টি ইউনিয়নের আওয়ামী লীগের সব অংঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করার লক্ষ্যে এক কর্মিসভার আয়োজন করা হয়। সভায় বক্ত্যব রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনুর রশীদ খান, আওয়ামী লীগের থেকে নৌকার মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য জহিরুল হক ভূঁইয়া মোহন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, সাংগঠনিক সম্পাদক বিপ্লব চক্রবর্তী, মহিলা আওয়ামী লীগের সভাপতি তাপসী রাবেয়া, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আলতাপ হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো: শাহিন মিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন ভূঁইয়া। পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খানের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি মো: খোকন ভূঁইয়া।
গাংনীতে নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী
লীগ মনোনীত প্রার্থীর মতবিনিময়
গাংনী (মেহেরপুর) সংবাদদাতা মেহেরপুর-২ (গাংনী) আসনে আওয়ামী লীগ থেকে মনোনীত প্রার্থী গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে করণীয় বিষয়ে দিক-নির্দেশনা বিষয়ে উপজেলা আওয়ামী লীগের অফিস চত্বরে নেতা-কর্মীদের সাথে মঙ্গলবার সন্ধ্যায় এক মতবিনিময় সভা করেন। উপজেলার বিভিন্ন গ্রামের নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সাহিদুজ্জামান খোকন বলেন, আমাদের ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীককে জয়যুক্ত করতে হবে। নৌকা মার্কায় ভোট দিয়ে আবারো জননেত্রী শেখ হাসিনাকে বিজয় করতে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। আওয়ামী লীগের মধ্যে কোনো দ্বিধা-দ্বন্দ্ব বা বিভেদ নেই। তিনি নেতা-কর্মীদের কোনোরকম বিভ্রান্তিতে কান না দেওয়ার পরামর্শ দিয়ে ঐক্যবদ্ধভাবে নৌকার বিজয় ছিনিয়ে আনার আহ্বান জানান।