ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ঈদুল আজহাকে সামনে রেখে নিরাপদে ও নির্বিঘ্নে যাতায়াতের জন্য ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের উদ্যোগে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা-সিলেট মহাসড়কের খাঁটিহাতা বিশ্বরোড মোড় এলাকায় অভিযান চালিয়ে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এতে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পঙ্কজ বড়ুয়া। এ সময় সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী ভূইয়া রেদওয়ানোর রহমানসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন —ইত্তেফাক