সংবাদ সংক্ষেপ

কৃষক আন্দোলনের নেতা সাইফুল্লাহ লস্করের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা

সাতক্ষীরা প্রতিনিধি বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও ভূমিহীন কৃষক আন্দোলনের অন্যতম নেতা সাইফুল্লাহ লস্করের ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় স্মরণ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির আয়োজনে গতকাল বুধবার বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহজান কবির। এ সময় বক্তব্য রাখেন কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বি.এম শামিমুল হক, অর্থ-সম্পাদক তাপস বিশ্বাস, সদস্য সমিরন বিশ্বাস প্রমুখ।

ভাণ্ডারিয়ায় বিজয় দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভা

ভাণ্ডারিয়া (পিরোজপুর) সংবাদদাতা ভাণ্ডরিয়ায় গতকাল বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে মহান বিজয় দিবস পালন উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক শাহীন আক্তার সুমীর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আওলাদ হোসেন, ওসি তদন্ত মোঃ তরিকুল ইসলাম, মুক্তিযুদ্ধকালীন কমান্ডার আঃ আজিজ সিকদার, ডেপুটি কমান্ডার আব্দুল মন্নান বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা কাঞ্চন আলী মৃধা প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলার সকল সরকারি, বেসরকারি কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষক-এনজিও, ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ।

  ময়মনসিংহে তামাকজাত দ্রব্যের ওপর বিভাগীয় কর্মশালা

ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহে তামাকজাত দ্রব্যের সচিত্র স্বাস্থ্য সর্তকবাণীর কার্যকর বাস্তবায়নে করণীয় শীর্ষক বিভাগীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য বিভাগ ও টোবাকো কন্ট্রোল এন্ড রিসার্স সেল এ কর্মশালার আয়োজন করে। গতকাল বুধবার ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মাহমুদ হাসানের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান খান। টোবাকো কন্টোল এন্ড রিসার্স সেল-এর প্রোগ্রাম ম্যানেজার আমিনুল ইসলাম সুজনের সঞ্চালনায় এ কর্মশালায় বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের যুগ্ম সচিব মো. খলিলুর রহমান, টোবাকো কন্টোল এন্ড রিসার্স সেল-এর সদস্য সচিব রজলুর রহমান, ময়মনসিংহ স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. এম এ গণি, সিভিল সার্জন ডা. এ কে এম আব্দুর রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান, পুলিশ সুপার হারুন অর রশিদ প্রমুখ ।

ধোঁয়াবিহীন তামাক ব্যবহার ও নারী স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা

বরিশাল অফিস তামাকবিরোধী নারী জোট (তাবিনাজ) ও বিএমকেএস’র আয়োজনে বুধবার বরিশালে ধোঁয়াবিহীন তামাক ব্যবহার ও নারী স্বাস্থ্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নগরীর একটি বেসরকারি সংস্থার সম্মেলন কক্ষে ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস (সিটিএফকে) এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বরিশাল বিভাগীয় কমিশনার খায়রুল আলম শেখ। বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন ও জেলা নির্বাচন কর্মকর্তা নূরুল আলম। সভাপতিত্ব করেন তাবিনাজ’র সমন্বয়ক শাহিদা আক্তার।

শ্রীবরদীতে গ্রাম সমিতি অফিসের ভিত্তিপ্রস্তর স্থাপন

শ্রীবরদী (শেরপুর) সংবাদদাতা শ্রীবরদী সদর ইউনিয়নের পুরাতন শ্রীবরদী গ্রাম সমিতির উদ্যোগে সমিতির নিজস্ব জমিতে স্থায়ী ও টেকসই গ্রাম সংগঠন তৈরির জন্য গ্রাম সমিতির অফিস বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সদর ইউপি চেয়ারম্যান ডা. আব্দুল হালিম বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে এ অফিস বিল্ডিংয়ের ভিত্তি প্রস্থর স্থাপনের উদ্বোধন করেন। এসম উপস্থিত ছিলেন, ইউপি সদস্য শফিকুল ইসলাম, পুরাতন শ্রীবরদী গ্রাম মসজিদের ঈমাম মাও. আতিকুর রহমান, সিএফ মো. হারুন অর রশিদ,  উপজেলা পুষ্টি সুপারভাইজার মো. সবুজ মিয়া, গ্রাম সমিতির সভাপতি রূপালী বেগম সহ গ্রাম সমিতির সকল সদস্য ও গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ। ভিত্তি প্রস্থর স্থাপনের শুরুতে পুরাতন শ্রীবরদী গ্রাম মসজিদের সভাপতি মাও. নূর মোহাম্মমদ বিশেষ দোয়া করেন।

 কোটালীপাড়ায় কৃষক-কিষাণিদের প্রশিক্ষণ

কোটালীপাড়া (গোপালগঞ্জ) সংবাদদাতা কোটালীপাড়া উপজেলায় উত্পাদনশীলতা বৃদ্ধির প্রযুক্তি ও সিআইজি ব্যবস্থাপনা বিষয়ে কৃষক-কিষাণিদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্টের আওতায় এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার রথীন্দ্রনাথ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণটির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মিলন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা কৃত্তিবাস পান্ডে, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বিকাশ সরকার। প্রশিক্ষণে ৩০জন কৃষক-কিষাণি অংশগ্রহণ করেন।

ঝিনাইদহে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

ভ্রাম্যমাণ প্রতিনিধি ঝিনাইদহে গতকাল বুধবার সকালে কালেক্টরেট চত্বরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক সাইফুর রহমান খান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ছাদেকুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা। জেলা প্রশাসক জানান, শীতের তীব্রতা থেকে শহরের ভাসমান এবং ছিন্নমূল শিশু, নারী ও পুরুষদের রক্ষা করতে তার ব্যক্তিগত পক্ষ থেকে ৩ শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

সুন্দরগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা উপজেলায় হতদরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। জানা গেছে, গতকাল বুধবার কমিটির সভাপতি শাহাজাদী বেগমের বাড়ির উঠানে বামনজল গ্রামের মণ্ডলপাড়া সামাজিক শক্তি কমিটির উদ্যোগে ব্র্যাকের অতিদরিদ্র কর্মসূচির হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণের পর এক আলোচনা সভা শাহাজাদী বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, কমিটির সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন, ব্র্যাকের অতিদরিদ্র কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক ডা. রবিউল ইসলাম, সুলতান মাহমুদ হাসান, মমিনুল ইসলাম প্রমুখ।

তিতাসে মিশন স্কুলের উদ্বোধন

তিতাস (কুমিল্লা) সংবাদদাতা কুমিল্লার তিতাসে উপজেলার সদর একলারামপুর রোডে তিতাস মিশন স্কুলের উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার স্কুলটি উদ্বোধন, আলোচনা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বিদ্যালয় পরিচালনা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন কালামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মো. মহসিন ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শেখ ফরিদ প্রধান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো. ছায়েদুর রহমান, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি তিতাস শাখার সম্পাদক বদিউল আলম ভুঁইয়া ও তিতাস মিশন স্কুলের প্রধান শিক্ষক মো. মহিউদ্দীন মাহতাব প্রমুখ।