তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার কালীগঞ্জে দুদল গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ অন্তত ১০ জন আহত হয়। তাদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কালীগঞ্জ উপজেলার নাটোপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, বুধবার রাতে মোবাইলে কথা বলা নিয়ে ঐ গ্রামের তুষার হোসেনের সঙ্গে আলফাজউদ্দিনের কথা কাটাকাটি হয়। এরই জেরে আজ সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারীসহ ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় কালীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে।