কিশোরগঞ্জের করিমগঞ্জে ভিজিএফের ৪৪ বস্তা চাল জব্দ করা হয়েছে। তন্মধ্যে সরকারি সিল মারা ১৬ বস্তা চাল রয়েছে। করিমগঞ্জের ইউএনও শারমীন সুলতানা জানান, বৃহস্পতিবার ঈদের পূর্বে বরাদ্দকৃত ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম তদারকিকালে নোয়াবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন বোর্ডবাজারে আসা মাত্র লোকজন বস্তা ফেলে পালিয়ে যেতে থাকে। পরে চালের বস্তা উদ্ধার করে থানায় প্রেরণ করা হয়।
করিমগঞ্জের প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রেজাউল আলম জানান, তিনি বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে করিমগঞ্জ থানায় একটি মামলা করবেন।