অভয়নগরের রাজঘাট জাফরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচনে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। অভিভাবকদের পক্ষ থেকে থেকে মফিজুল হক মণ্ডল, রবিউল ইসলাম, মতিয়ার রহমান, মো. আলাউদ্দিন ও লায়লা আক্তার নূপুর লিখিত আকারে ডাকযোগে বিভিন্ন দপ্তরে ঐ অভিযোগ পাঠান।
অভিযোগকারী রবিউল ইসলাম জানান, আমি রাজঘাট বালিকা বিদ্যালয়ের একজন অভিভাবক, ম্যানেজিং কমিটির নির্বাচনের নমিনেশন ফরম কিনতে গেলে স্কুল কৃর্তপক্ষ বাধা দেয়। অভিভাবক মফিজুল হক মণ্ডল বলেন, আমার মেয়ে ওই স্কুলে পড়ে। স্কুলের উন্নয়নে আমি নিজেকে নিয়োজিত করতে চেয়েছিলাম, তাই মনোনয়ন ফরম কিনতে প্রধান শিক্ষকের কাছে যাই। তিনি আমাকে ফরম দেননি। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে অভিযোগ করে প্রতিকার না পেয়ে ওই অভিভাবক সদস্য মো. আজিজুর রহমান জজ আদালত যশোর এ দেওয়ানি মামলা করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. সাত্তার জানান, এ ধরনের ডিক্রিতে কিছু হবে না এবং নির্বাচন বাতিলও হবে না।