বগুড়ায় তিন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা

বিভিন্ন অনিয়মের অভিযোগে বগুড়ার তিনটি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা করেছে র?্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১২ এর একটি ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুর থেকে রাত ১০টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আলহাজ আহম্মেদ হোসেনকে (মুন্সি) (মালিক রাবেয়া নার্সিং হোম) ২ লাখ টাকা, মো. মতিউর রহমানকে (ম্যানেজার রাবেয়া নার্সিং হোম) ২ লাখ টাকা, ফৌজিয়া ইয়াছমিনকে (মালিক নাজমা মেডিক্যাল নার্সিং হোম) ১ লাখ টাকা এবং মো. আতাউর রহমানকে (ম্যানেজার নাজমা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার) ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ওষুধ আইনে তিন জন মো. নিরব হোসেনকে (ফার্মাসিং, রাবেয়া নার্সিং হোম) ২৫ হাজার টাকা, ফৌজিয়া ইয়াছমিনকে (মালিক নাজমা মেডিক্যাল নার্সিং হোম) ২৫ হাজার টাকা এবং মো. আতাউর রহমানকে (ম্যানেজার নাজমা জেনারেল হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার)  ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

র?্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১২, ক্রাইম প্রিভেনশন স্পেশাল কোম্পানির কমান্ডার মেজর এস এম মোর্শেদ হাসান ও র্যাব সদর দপ্তর থেকে যাওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন কর্মকর্তা (উপসচিব) মোহাম্মদ আনিসুর রহমানের সমন্বয়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।