গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে জনসভা

গুজব ও অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে শিবপুরে বুধবার বিকেলে জনসচেনতামূলক বিশাল জনসভা হয়।

উপজেলার কলেজ গেইট মুক্তি স্মারক প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জনসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদ খান। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান খান, নরসিংদী জেলা বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মহসীন নাজির, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. খোরশেদ আলম ভুঁইয়া প্রমুখ।