মাছে রঙ মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সীতাকুণ্ডে ভ্রাম্যমাণ আদালত বাজারে অভিযান চালিয়ে মাছে বিষাক্ত রঙ মেশানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে। জানা যায়, গত বৃহস্পতিবার দুপুর ১২টায় ২নং ইউনিয়নের বড় দারোগারহাট বাজারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক অভিযান চালিয়ে বিষাক্ত রঙ মিশানো বিভিন্ন ধরনের ১৫০ কেজি মাছ জব্দ করে। তাছাড়া ৫ হাজার টাকা করে মাছ ব্যবসায়ী রবি ও মমিনকে জরিমানা করা হয়। জব্দকৃত মাছগুলো মাটিতে পুঁতে ফেলা হয়। অভিযানে আরো উপস্থিত ছিলেন— মত্স্য কর্মকর্তা শামীম আহমদ, সহকারী মোঃ রুহুল আমিন ও মোঃ আইয়ুব উদ্দিন।