যাত্রী পরিবহনে পুলিশের অ্যারোসল বিতরণ
ভুঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা ডেঙ্গু প্রতিরো?ধে বৃহস্পতিবার দূরপাল্লা যাত্রীবা?হী পরিবহনগুলোতে মশক নিধনের জন্য অ্যা?রোসল বিতরণ করেছে ভুঞাপুর থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে থানার ওসি রাশিদুল ইসলামের উদ্যোগে ভুঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় শতাধিক পরিবহনের চালকের হাতে অ্যারোসলের বোতল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র মাসুদুল হক মাসুদ, ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি আসাদুল ইসলাম বাবুলসহ বাস, ট্রাক, সিএনজি চালিত অটোরিকশা মা?লিক ও শ্রমিক সংগঠনের নেতারা। ভুঞাপুর থানার ওসি রাশিদুল ইসলাম বলেন, ঢাকা থেকে ভূঞাপুর-তারাকান্দির উদ্দেশ্যে ছেড়ে আসা গাড়িতে যাত্রী উঠার ১০ মিনিট আগে অ্যারোসল স্প্রে কর?লে মশা থাকবে না।
ইনোভেশন শোকেসিং কর্মশালায় আটটি উদ্ভাবনী কর্মপ্রযুক্তি উপস্থাপন
নাটোর প্রতিনিধি নাগরিক সেবার মান বৃদ্ধি করে গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে নাটোরে অনুষ্ঠিত ইনোভেশন কর্মশালায় স্থানীয় পর্যায়ের আটটি উদ্ভাবনী কর্মপ্রযুক্তি উপস্থাপন করা হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই কর্মসূচির সহযোগিতায় জেলা প্রশাসন দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে। কর্মশালা উদ্বোধন করে জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, নাগরিক সেবাকে সহজীকরণ ও গতিশীল করার মাধ্যমে জনসাধারণের জীবনযাত্রার মান উন্নয়ন করা সম্ভব। এক্ষেত্রে প্রচলিত কর্মপদ্ধতির পাশাপাশি নতুন প্রযুক্তি উদ্ভাবনের কোনো বিকল্প নেই। কর্মশালায় নাটোর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আশরাফুল ইসলাম প্রমুখ অংশগ্রহণ করেন।
নদীভাঙন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের ঢেউটিন বিতরণ
ইসলামপুর (জামালপুর) সংবাদদাতা ইসলামপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ প্রাঙ্গণে নদীভাঙন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় এমপি ফরিদুল হক খান দুলাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট জামাল আব্দুন নাসের, পিআইও মেহেদী হাসান টিটু প্রমুখ।
সদরপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত
সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বৃহস্পতিবার বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করা হয়। এ উপলক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকউল্লাহর সভাপতিত্বে আলোচনা সভা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আবাসিক মেডিক্যাল অফিসার ডা. ওমর ফয়সাল, মেডিক্যাল অফিসার ডা. পংকজ কান্তি সরকার প্রমুখ।
বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বেঞ্চ বিতরণ
তিতাস (কুমিল্লা) সংবাদদাতা তিতাসে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (জাইকার) অর্থায়নে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে ২৫৩ জোড়া হাই ও লো বেঞ্চ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলা মিলনায়তনে আলোচনা সভার মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের হাতে এ সামগ্রী তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজেদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরী (সিআইপি)। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা শওকত আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান পারভেজ হোসেন সরকার, তিতাস থানার ওসি সৈয়দ আহসানুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহসীন ভুঁইয়া, উপজেলা প্রকৌশলী মো. মুহীব উল্লাহ প্রমুখ।
ক্ষুদ্র নৃগোষ্ঠী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা বৃত্তি ও ব্যাগ বিতরণ
শেরপুর (বগুড়া) সংবাদদাতা প্রধানমন্ত্রীর কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের জনসাধারণের জীবনমান উন্নয়নে ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা’ শীর্ষক কর্মসূচির আওতায় ২০১৮-২০১৯ অর্থবছরে তিনটি সমিতির অনুকূলে প্রদত্ত বরাদ্দ দিয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৫ শতাধিক শিক্ষার্থীর মধ্যে বৃহস্পতিবার শিক্ষাবৃত্তি, শিক্ষাউপকরণ, ব্যাগ ও তিনটি সমিতির অনুকূলে ইজিবাইক বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকতা মো. লিয়াকত আলী সেখের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আরাফাত হোসেন প্রমুখ।