সাইবেরিয়া ও পূর্বাঞ্চলের অন্যান্য এলাকায় ছড়িয়ে পড়া ব্যাপক দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বাড়তে থাকা ঐ সঙ্কটের বিষয়ে জরুরি মন্ত্রণালয়ের প্রধানের বক্তব্য শোনার পর পুতিন এ নির্দেশ দেন। রাশিয়ার প্রায় ৩০ লাখ হেক্টর অঞ্চল দাবানলের কবলে পড়েছে। এ দাবানলকে ‘পরিবেশগত বিপর্যয়’ হিসেবে বর্ণনা করেছে আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস। এসব দাবানল নিয়ন্ত্রণে যথেষ্ট উদ্যোগ নেওয়া হয়নি বলে স্থানীয় অনেক বাসিন্দা অভিযোগ করেছেন।