রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন স্থানীয় সাংবাদিক ফেরদৌস সিদ্দিকী। বুধবার সন্ধ্যায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। তিনি অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের রাজশাহীর নিজস্ব প্রতিবেদক।
এদিকে বৃহস্পতিবার পর্যন্ত রামেক হাসপাতালে ৪৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে দুই জন রাজশাহীতে আক্রান্ত হন। সাংবাদিক ফেরদৌস দ্বিতীয় ব্যক্তি যিনি রাজশাহীতেই ডেঙ্গু রোগে আক্রান্ত হন বলে নিশ্চিত করেছেন চিকিত্সকরা। বাকিরা ঢাকা থেকে আক্রান্ত হয়ে রাজশাহীতে আসেন।