বিচারপতি আবু সাঈদ চৌধুরীর মৃত্যুবার্ষিকী আজ

আজ ২ আগস্ট শুক্রবার মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, জাতিসংঘ মানবাধিকার কমিশনের সাবেক সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, তদানীন্তন হাইকোর্টের সাবেক বিচারপতি এবং সাবেক অ্যাডভোকেট জেনারেল মরহুম আবু সাঈদ চৌধুরীর একত্রিশতম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ি জামে মসজিদে পবিত্র কোরআনখানি ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। ১৯৭১ এ বিচারপতি আবু সাঈদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতা ছিলেন। পেশাগত জীবনে তিনি মরহুম হোসেন শহীদ সোহরাওয়ার্দীর জুনিয়র ছিলেন।