আশরাফ উদ্দিন সরকার মুকুল
বগুড়ার শেরপুর উপজেলার বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা, সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফ উদ্দিন সরকার মুকুল (৭৩) বুধবার রাত ১২টার দিকে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ধুনকুন্ডি গ্রামে নিজবাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। গতকাল বাদ আসর রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ১৯৭২ সালে তিনি প্রথমবার সীমাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। পরপর তিনবার চেয়ারম্যান নির্বাচিত হয়ে প্রায় ২২ বছর চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করেন। তিনি দৈনিক ইত্তেফাকের সাবেক কার্যনির্বাহী ও বার্তা সম্পাদক মুহ. আসফ-উদ-দৌলা রেজার চাচাতো ভাই। সত্তুর দশকে তিনি দৈনিক ইত্তেফাকের বগুড়া সংবাদদাতা হিসেবেও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি স্ত্রী, এক ছেলে ও তিন মেয়েসহ আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।