মৃত্যুবার্ষিকী

বজলুর রহমান লস্কর

আজ ২ আগস্ট বিক্রমপুর নিবাসী বিশিষ্ট মুক্তিযোদ্ধা, প্রবীণ রাজনীতিবিদ ও সাবেক ঢাকা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বজলুর রহমান লস্করের ৩২তম মৃত্যুবার্ষিকী। ১৯৭১ সালে বাংলাদেশের প্রথম জাতীয় পতাকা তৈরিতে তিনি তার ঢাকা গভর্মেন্ট নিউ মার্কেটের ‘অ্যাপোলো ক্লথ স্টোর’ থেকে কাপড় প্রদান করেন। জাতীয় পতাকাটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্রজনতার মাঝে সাবেক ডাকসু ভিপি উত্তোলন করেন। তিনি যথাক্রমে ১৯৬৪ এবং ১৯৬৫ সালে বেসিক ডেমোক্রেসি মেম্বার অব ন্যাশনাল এসেম্বলির সম্মিলিত বিরোধী দলের (আওয়ামী লীগের) পদ প্রার্থী হিসেবে নির্বাচন করেন। মরহুমের স্মরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর সভাপতি হাসানুল হক ইনু, এমপি।