জাবির ‘সি১’ ইউনিটের ব্যবহারিক স্থগিত 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ‘সি১’ ইউনিটভূক্ত নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের ব্যবহারিক পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর ও ১লা জানুয়ারি অনুষ্ঠেয় এসব পরীক্ষা আগামী ৭ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।

বুধবার (৩০ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মরহুমা বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামী ১-৩ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত  বিশ্ববিদ্যালয়ে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির (নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগ)  ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা এবং উইকেন্ডসহ সকল ধরনের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ব্যবহারিক ও মৌখিক স্থগিত পরীক্ষা আগামী ৭ জানুয়ারি ২০২৬ তারিখ অনুষ্ঠিত হবে।’