মুন্সীগঞ্জ : শোকের মাস উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে লৌহজং ও টঙ্গীবাড়ি উপজেলার ২৩ ইউনিয়নে একযোগে শোক শোভাযাত্রা বের হয়। এতে বঙ্গবন্ধুর বাণী ও নানা ধরনের স্লোগান শোভা পায়। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ এতে অংশ নেন। টঙ্গীবাড়ির বালিগাঁও পয়েন্টে থেকে ২৩ শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি —ইত্তেফাক