ইত্তেফাক রিপোর্ট
জীবন বীমা খাতে প্রাইভেট বীমা কোম্পানিগুলোর উপার্জিত প্রিমিয়াম আয়ের পরিমাণ ছিল ২০১৭ সালে ৭ হাজার ৭৩১ কোটি টাকা যা ২০১৬ সালে ছিল ৭ হাজার ৯৫ কোটি টাকা। বেসরকারি জীবন বীমা খাতের লাইফ ফান্ড ২০১৭ সালে বৃদ্ধি পেয়ে ২৮ হাজার ১৭০ কোটি দাঁড়িয়েছে। যা ২০১৬ সালে ছিল ২৭ হাজার ৪৭১ কোটি টাকা। বেসরকারি জীবন বীমা খাতে ২০১৬ সালের বিনিয়োগ ছিল ২৪ হাজার ৩১ কোটি টাকা। ২০১৭ সালে হয়েছে ২৫ হাজার ৫২৬ কোটি টাকা। বেসরকারি খাতে জীবন বীমা কোম্পানির মোট সম্পদ ২০১৬ সালে ছিল ৩২ হাজার ৭৬৭ কোটি টাকা। যা ২০১৭ সালে হয়েছে ৩৭ হাজার ৫৬ কোটি টাকা। সাধারণ বীমা খাতে প্রাইভেট বীমা কোম্পানিগুলোর মোট প্রিমিয়াম আয়ও বেড়েছে। বেড়েছে সম্পদের পরিমাণও। বেসরকারি সাধারণ বীমা খাতে বিনিয়োগও ২০১৬ এর তুলনায় ২০১৭ সালে বেড়েছে। বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের (বিআইএ) ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সভায় উপস্থাপিত বার্ষিক প্রতিবেদনে থেকে এসব তথ্য পাওয়া গেছে।