মত্স্য ভবনের সামনে ট্রাক চাপায় অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

রাজধানীর মত্স্য ভবনের সামনে ট্রাকচাপায় আনুমানিক ৫৫ বছরের অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার  ভোর ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মতিউর রহমান জানান, ভোরে অজ্ঞাত ঐ ব্যক্তি রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় চালক ট্রাকটি ফেলে পালিয়ে যান। মৃতদেহ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এসআই আরো জানান, নিহত ব্যক্তির পরনে ছিল খয়েরি রঙয়ের পাঞ্জাবি ও চেক লুঙ্গি। তার পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানান তিনি।