রাজধানীর মিরপুরে ২১ জুয়াড়ি আটক, ৭১ হাজার টাকা জব্দ

রাজধানীর মিরপুর-১ নম্বরের মুক্তিযোদ্ধা পুনর্বাসন সোসাইটি কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের অফিসে অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় ২১ জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত। বুধবার সন্ধ্যা ৭টা থেকে শুরু হয়ে রাত সাড়ে ১১টা পর্যন্ত চলে অভিযান। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ। আটকরা হলেন- ইউসুফ, ইকবাল হোসেন, আব্দুস সালাম মৃধা, বাবুল মোল্লা, নজরুল ইসলাম শহীদ, ফরিদ উদ্দিন, সালহে উদ্দিন, আক্কাস আলী, শামিম খান, শাহ আলম, আনিসুর রহমান, নিজাম মৃধা,  মোহাম্মদ আলী, দেলোয়ার  হোসেন, সাইফুল আলম খান, হানিফ তালুকদার, দিদার হোসেন চৌধুরী, গোলাম মাহফুজ, মিরাজ হাওলাদার, সামাদ মিয়া ও  লতিফ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ জানান, অভিযানে জুয়া খেলা অবস্থায় ২১ জনকে  আটক করা হয়েছে। এ সময় জুয়া  খেলার বিভিন্ন সরঞ্জামসহ জুয়ার বোর্ড থেকে ৭১ হাজার ৭৫৭ টাকা জব্দ করা হয়। এছাড়াও প্রত্যেককে  এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।