ইঞ্জিনিয়ার রিশাদ রায়হানের ২য় মৃত্যুবার্ষিকী

আজ শুক্রবার ইঞ্জিনিয়ার রিশাদ রায়হানের ২য় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে আজ বিকাল সাড়ে ৪টায় এশিয়াটিক সোসাইটি বাংলাদেশের অডিটোরিয়ামে এক স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে সবাইকে অংশগ্রহণ করার জন্য পরিবারবর্গের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

রিশাদ একজন তরুণ ও মেধাবী সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন। তিনি গত বছর ২ আগস্ট রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ২৮ বছর। তিনি বিশিষ্ট সমাজ সেবক, বাংলাদেশ বায়োইথিক্স সোসাইটির মহাসচিব ও শরমিতা মেডিক্যাল কলেজের এনাটমি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর শামীমা পারভীন লস্করের একমাত্র সন্তান।