g চট্টগ্রাম অফিস
যান্ত্রিক ত্রুটির কারণে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ছেড়েছে সাড়ে ৬ ঘণ্টা দেরিতে। এতে ভোগান্তিতে পড়েছেন বিমান যাত্রীরা। গত শুক্রবার চট্টগ্রাম থেকে ঢাকাগামী বাংলাদেশ বিমানের ফ্লাইটে এ ত্রুটি দেখা দেয়। সকাল সাড়ে ৮টায় বিমান ছাড়ার নির্ধারিত শিডিউল থাকলেও বিকেল ২টা ৫৮ মিনিটে ফ্লাইটটি ছেড়ে যায় বলে বিমানবন্দর সূত্র জানিয়েছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার সরওয়ার-ই-জামান জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানের ওই ফ্লাইটটি ছাড়তে দেরি হয়েছে। সকাল সাড়ে ৮টায় ছাড়ার নির্ধারিত সময় ছিল।