আইসিডিডিআরবিতে চাকরির সুযোগ, বেতন বছরে ২৬ লাখ

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআর,বি)। প্রতিষ্ঠানটির হেলথ সিস্টেমস অ্যান্ড পপুলেশন স্টাডিজ’ বিভাগের অধীন মতলব এইচডিএসএস-এর জন্য ‘পপুলেশন হেলথ রিসার্চ স্পেশালিস্ট’ পদে আবেদনের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। আবেদনের শেষ সময় ২০ জানুয়ারি। 

পদের নাম: পপুলেশন হেলথ রিসার্চ স্পেশালিস্ট

অভিজ্ঞতা: ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে জনস্বাস্থ্যসংক্রান্ত গবেষণায়। এছাড়াও বড় ডেটাসেট ম্যানেজমেন্ট এবং বৈজ্ঞানিক প্রকাশনায় অবদান থাকার অভিজ্ঞতা থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: ভালো একাডেমিক ফলাফলসহ পরিসংখ্যান, এপিডেমিওলজি, জনমিতি, হেলথ ইকোনমিকস, পাবলিক হেলথ বা সমাজবিজ্ঞানের যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। গবেষণায় সংখ্যাতাত্ত্বিক বা কোয়ান্টিটেটিভ কোর্স থাকা আবশ্যক।

কর্মস্থল: চাঁদপুরের মতলব উপজেলা, তবে ঢাকা অফিসেও নিয়মিত যাতায়াত করতে হতে পারে।

বেতন ও সুযোগ-সুবিধা: বাড়িভাড়া ও যাতায়াত ভাতাসহ বার্ষিক বেতন ২৬,৮০,৫৫০ টাকা। এ ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা থাকবে। 

আবেদনের ঠিকানা: https://career.icddrb.org/