সিরিয়ায় আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরাইল। যদিও ঐ হামলায় ভয়াবহ কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।
ইসরাইল অধিকৃত গোলান মালভূমির পাশে সিরিয়ার কুনেইত্রা প্রদেশের তাল বারিকা গ্রামে ইসরাইলি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। তবে ইে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না তা জানা যায়নি। এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি ইসরাইলি কোনো কর্মকর্তা।
সিরিয়ার গোলান মালভূমির বেশিরভাগ অঞ্চল এখনো ইসরাইলের দখলে রয়েছে । কুনেইত্রা প্রদেশটি মূলত গোলান মালভূমিরই অংশ। গোলান মালভূমির যে অংশটি সিরিয়ার নিয়ন্ত্রণে রয়েছে কুনেইত্রা তার অন্যতম।
ইসরাইল গত কয়েক বছর ধরে প্রায়ই সিরিয়ায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে। সিরিয়ার অভিযোগ, তারা যেসব উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে সেই লড়াই বানচাল করার জন্য ইসরাইল এসব হামলা চালায়।