রেগুলেটরি ইম্প্যাক্ট অ্যানালাইসিস বিষয়ে এফবিসিসিআইয়ের আলোচনা সভা

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সক্ষমতা বৃদ্ধি এবং রেগুলেটরি ইম্প্যাক্ট অ্যানালাইসিস বিষয়ে গত বৃহস্পতিবার স্থানীয় একটি হোটেলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দেশের প্রতিনিধিত্বকারী বাণিজ্য খাতের সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে এফবিসিসিআই ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) সহায়তায় পাঁচ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে ওই অনুষ্ঠানে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। এফবিসিসিআইয়ের ভারপ্রাপ্ত সভাপতি মুনতাকিম আশরাফ, এফবিসিসিআইয়ের সহসভাপতি ও পরিচালকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আইএফসির সিনিয়র অর্থনীতিবিদ আলী জাফর এবং জ্যাকবস, কর্ডোভা অ্যান্ড অ্যাসোসিয়েটসের ব্যবস্থাপনা পরিচালক স্কট এইচ জ্যাকবস উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

উল্লেখ্য, এফবিসিসিআই নীতি গবেষণার লক্ষ্যে ‘ইকোনমিক পলিসি রিসার্চ সেন্টার’ প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। প্রাইজ ওয়াটারহাউজ কুপারস (পিডব্লিউসি) বাংলাদেশ এবং জ্যাকবস, কর্ডোভা অ্যান্ড অ্যাসোসিয়েটস ওই প্রশিক্ষণে কারিগরি সহায়তা দেয়।