সৈয়দপুরে কিশোরীর লাশ উদ্ধার

সৈয়দপুরের বাঙালিপুর ইউনিয়নে আঁখি (১৪) নামে এক কিশোরীর গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার বিকেলে। মৃত আঁখি উপজেলার বাঙালিপুর ইউনিয়নের লক্ষণপুর কবিরাজপাড়ার মোসাদ্দেক হোসেনের মেয়ে।

তার আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। ঘটনাস্থলে থানা পুলিশ গেলেও পরে আলাপ-আলোচনার মাধ্যমে তাকে দাফন করা হয়।