স্বেচ্ছাসেবী সংগঠন “বিডি ক্লিন”-এর উদ্যোগে ‘পরিষ্কার হোক আমার থেকে’ শ্লোগানে মহালছড়িতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। শুক্রবার সকাল ১১টায় মহালছড়ি বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন মহালছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর আসিফ ইকবাল, মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াঙ্কা দত্ত, উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, বিডি ক্লিন খাগড়াছড়ির প্রধান সমন্বয়ক শাহাদাত হোসেন কায়েস ও মহালছড়ি শাখার সানি দে-সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযানকালে সংগঠনের নেতৃবৃন্দ বলেন, এই বাংলাদেশকে বিশ্বের অন্যতম পরিষ্কার-পরিচ্ছন্ন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এই সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য। মহালছড়ি বাজার এলাকার বিভিন্ন জায়গা পরিষ্কার করা হয় এবং নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলতে জনসাধারণকে উদ্বুদ্ধ করা হয়।