মোরেলগঞ্জে মত্স্য ঘের থেকে যুবকের লাশ উদ্ধার

মোরেলগঞ্জ উপজেলার বহরবুনিয়া ইউনিয়নের একটি মত্স্য ঘর থেকে ফরিদ হাওলাদার নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ফরিদ হাওলাদার পশ্চিম বহরবুনিয়া গ্রামের কৃষক আনোয়ার হাওলাদারের ছেলে।

বৃহস্পতিবার রাতে ঐ ইউনিয়নের উত্তর ফুলহাতা গ্রামের কুদ্দুস মেম্বারের ঘের থেকে লাশটি উদ্ধার করা হয়।

ঘের মালিক কুদ্দুস বহরবুনিয়া ইউনিয়ন পরিষদের বর্তমান মেম্বার। তিনি জানান, এক সন্তানের জনক ফরিদ একজন মৃগী রোগী।