জীবননগরে মাথায় ডাল পড়ে চালক নিহত

জীবননগর-চুয়াডাঙ্গা সড়কের উথলী জামতলা এলাকায় গাছের শুকনা ডাল ভেঙে মাথায় পড়ে চলন্ত আলমসাধুর চালক মাসুদ নিহত হয়েছেন।

গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। নিহত মাসুদ মেহেরপুরের মুজিবনগর উপজেলার ভবানীপুর গ্রামের নূর ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, আলমসাধুর চালক মাসুদ বাজারে সার-কচু বিক্রি করে বাড়ি ফিরছিলেন। উথলী জামতলা নামক স্থানে পৌঁছালে সড়কের ধারের একটি গাছ থেকে শুকনো ডাল ভেঙে তার মাথায় পড়ে। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং আলমসাধু থেকে ছিটকে রাস্তার ওপর পড়েন। এসময় নিজের আলমসাধুর চাকায় তিনি পিষ্ট হন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।

জীবননগর থানার ওসি (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।