কুমিল্লায় শীতকালীন মহড়া পরিদর্শনে সেনাবাহিনী প্রধান

g কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় সেনাবাহিনীর শীতকালীন মহড়া পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান লে. জেনারেল আজিজ আহমেদ। গতকাল বুধবার বেলা ১১টার দিকে তিনি জেলার দেবিদ্বার উপজেলার বড়কামতা ইউনিয়নের ভৈষেরকোট-নবীয়াবাদ এলাকায় কুমিল্লা সেনানিবাস কর্তৃক আয়োজিত শীতকালীন মহড়া পরিদর্শন করেন।

সেনাবাহিনী প্রধানকে ফুলেল শুভেচ্ছা জানান কুমিল্লা জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। এসময় সেনাবাহিনী, জেলা ও পুলিশ প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।