ঘোড়াশাল তাপবিদ্যুত্ উত্পাদন কেন্দ্রে আবারও বিপর্যয় দেখা দিয়েছে। ৭টি ইউনিটের মধ্যে ৫টি ইউনিটের বিদ্যুত্ উত্পাদন বন্ধ হয়ে গেছে। কবে নাগাদ ইউনিটগুলো চালু হবে কর্তৃপক্ষ তা জানাতে পারেনি। এদিকে শুক্রবার ৩ নম্বর ইউনিটে ২৪০ ও ৪ নম্বর ইউনিটে ২০০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন হচ্ছে। বিদ্যুেকন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।
৩১ জুলাই ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটটি বয়লার ও টারবাইনের সমস্যার কারণে এর উত্পাদন বন্ধ হয়ে যায়। এছাড়া ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫নং ইউনিটটি গত এক সপ্তাহ ধরে যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। ১৫ জুলাই বয়লার ত্রুটির কারণে বন্ধ রয়েছে ৫৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিটটি। ৩৬৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বিদ্যুেকন্দ্রের ৭নং ইউনিটটিতে গত ১ মাস ধরে গ্যাস বোস্টারের কারণে উত্পাদন বন্ধ রয়েছে। চায়না থেকে বোস্টার আসলে এটির উত্পাদন শুরু হবে বলে জানা যায়। অপরদিকে ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৬ নম্বর ইউনিটটি অগ্নিকাণ্ডের কারণে গত কয়েক বছর ধরে উত্পাদনের বাইরে রয়েছে।