শোক সংবাদ

মো. জহিরুল ইসলাম খোকন

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও নারান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম খোকন (৫০) গত সোমবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। গত মঙ্গলবার বাদ আছর নারান্দী পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক করবস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মো. শহীদুজ্জামান কাকন ও সাবেক সংসদ সদস্য মেজর (অব:) আক্তারুজ্জামান রঞ্জন শোক প্রকাশ করেন।