খাগড়াছড়ির রামগড়ে কোরবানির পশুর হাটে বিক্রির জন্য নেওয়ার পথে দুটি গরু ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।শুক্রবার রামগড় পৌরসভার মহামুনি এলাকায এ ঘটনা ঘটে। পুলিশ ঐদিন বিকালেই ছিনতাই হওয়া গরু দুটি উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করেছে।
আটককৃতরা হচ্ছে, পৌর এলাকার মাস্টারপাড়ার সাহাব উদ্দিনের ছেলে কামরুল হাসান (২২), তৈচালাপাড়ার শামছুল হকের ছেলে মো. শামিম (১৮) ও চৌধুরিপাড়ার মুফতি মীর হোসেনের ছেলে শওকত হোসেন (১৭)।
রামগড় থানার অফিসার্স ইনচার্জ তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান, গরু ছিনতাইযের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযানে নামে। বিকাল ৪টার দিকে পৌর সভার জগন্নাথপাড়া সংলগ্ন গোলটিলা এলাকা থেকে গ্রামবাসীর সহযোগিতায় ছিনতাইকৃত গরু দুটি উদ্ধার করা হয় এবং সাড়ে ৪টায ছিনতাই ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়।
ওসি আরও জানান, গরুর মালিকরা গ্রেফতারকৃতদের ছিনতাইকারি হিসেবে শনাক্ত করেছে। এ ব্যাপারে থানায় একটি মামলা রুজু হযেছে। ছিনতাই ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের ধরতে পুলিশ তৎপরতা চালাচ্ছে।
আরও পড়ুন: জরুরি অবস্থা ঘোষণা করে ডেঙ্গু সমস্যার সমাধান করার আহ্বান ফখরুলের
এদিকে, আটককৃত যুবকরা উপজেলা ভাইস চেযারম্যানের লোক বলে অভিযোগ উঠলেও তিনি এ অভিযোগ অস্বীকার করেছেন। ভাইস চেয়ারম্যান আনোয়ার ফারুক মোবাইল ফোনে বলেন,' আমি ফেনীতে অবস্থান করছি। গরু ছিনতাইয়ের ঘটনাটি উপজেলা চেয়ারম্যানের কাছ থেকে শুনেছি। আটককৃতদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।'
ইত্তেফাক/কেকে