জেপির মনোনয়নপত্র বিক্রি শুরু

গতকাল শনিবার থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য জাতীয় পার্টি—জেপির মনোনয়নের আবেদনপত্র বিক্রয় ও গ্রহণ শুরু হয়েছে। জেপির চেয়ারম্যান ও পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু আবেদনপত্র বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন। প্রথমে তিনি নিজের মনোনয়নপত্র কেনেন। এ সময় দলের সাধারণ সম্পাদক ও সাবেক শিক্ষামন্ত্রী শেখ শহীদুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য রুহুল আমিন এমপি, এজাজ আহমেদ মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক ও দপ্তর সম্পাদক এম সালাহ উদ্দিন আহমেদ, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হাজী মো. আবুল হোসেন, প্রচার সম্পাদক হুমায়ূন কবির তালুকদার রাজু, যুব বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক আলী আব্দুল্লাহ টিংকু, শিক্ষা ও ছাত্র বিষয়ক সম্পাদক মাহফুজ আলম, যুগ্ম প্রচার সম্পাদক মঞ্জুর হাবীব মঞ্জু, যুগ্ম ক্রীড়া সম্পাদক নাসির উদ্দিন তালুকদার জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।

এদিন যারা মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ করেছেন তারা হলেন—জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব.) আব্দুল লতিফ মল্লিক, আবু সাঈদ খান, নাজমুন্নাহার বেবী, নির্বাহী সম্পাদক সাদেক সিদ্দিকী, ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান তরফদার, আশরাফুল ইসলাম, কাজী জাহাঙ্গীর আমির, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল হালিম, সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল ইসলাম রুবেল হাওলাদার, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দিকী আবু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রশিদ আহমেদ,  মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট বাবর আলী খান, যুগ্ম যুব বিষয়ক সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন সুলতান, কুমিল্লা (উত্তর) জেলা সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার, নরসিংদী জেলার আহ্বায়ক মো. ওসমান গণি প্রমুখ।