আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জেএসএস (মূল) নাশকতার পরিকল্পনা করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেএসএস (মূল) এর সশস্ত্র গ্রুপের সদস্যদের গ্রেফতারের উদ্দেশ্যে তবলছড়ি এলাকায় গতকাল বুধবার সেনাবাহিনী এবং পুলিশের একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেএসএস (মূল) এর মিলিশিয়া সশস্ত্র গ্রুপের দুইজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন খাগড়াছড়ি জেলা বাঘাইছড়ি থানার মেদিনিপুর গ্রামের অশোক কুমার চাকমার ছেলে আলোময় চাকমা ওরফে আলো এবং রাঙ্গামাটি জেলা সদরের যৌথখামার গ্রামের আনন্দ কুমার চাকমা ওরফে দম্বর আলী ওরফে মনোলাল চাকমা। গ্রেফতারকৃতদের তথ্যানুযায়ী, গত নভেম্বর মাসে জেএসএস (মূল) এর মিলিশিয়া সশস্ত্র গ্রুপে ৭০ জনকে ইতোমধ্যে সশস্ত্র প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। উক্ত সশস্ত্র গ্রুপে মোট ৮ জন প্রশিক্ষণরত সদস্য ছিল। এরমধ্যে ৬ জন সদস্য পালিয়ে যায় এবং অপর দুইজন সদস্য অমর বিকাশ চাকমা এবং অমর শান্তি চাকমাকে অভিযান দল গ্রেফতার করতে সক্ষম হয়।