জাতীয় পার্টির (জাপা) প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন দেওয়ার ক্ষমতা নবনিযুক্ত মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে দিয়েছেন দলটির চেয়ারম্যান এইচএম এরশাদ। এবিএম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে নতুন মহাসচিব ঘোষণার পর একাধিক দলীয় প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন নিয়ে জটিলতা তৈরির প্রেক্ষাপটে এরশাদ এ সিদ্ধান্ত নিয়েছেন।
জাপার ‘চূড়ান্ত মনোনয়ন ও প্রতীক বরাদ্দে’ ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির নতুন তালিকা পাওয়ার কথা জানিয়ে নির্বাচন কমিশনের (ইসি) উপ-সচিব আব্দুল হালিম খান গতকাল বুধবার সাংবাদিকদের বলেন, এর ফলে আগের মহাসচিবের চূড়ান্ত মনোনয়নের ক্ষমতা আর থাকছে না। জাপার মহাসচিব মসিউর রহমান রাঙ্গাকে ক্ষমতা দিয়ে নতুন চিঠিটি কমিশনের বিবেচনার জন্য উপস্থাপন করা হয়েছে। যথাসময়ে রিটার্নিং কর্মকর্তাদের তা জানানো হবে।
এরশাদ এখনও সিএমএইচে
এদিকে জাপা চেয়ারম্যান এইচএম এরশাদ এখনও ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি রয়েছেন।
০