তথ্যপ্রযুক্তি ডেস্ক
সম্প্রতি চীনা মোবাইলফোন নির্মাতা প্রতিষ্ঠান শাওমি তাদের নতুন মডেলের স্মার্টফোন ‘রেডমি কে২০ প্রো’ বাজারে উন্মুক্তের ঘোষণা দিয়েছে।
‘রেডমি কে২০ প্রো’ বাজারে আসার আগেই ব্যবহারকারীরা এর দাম নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। ইতোমধ্যে শাওমি ব্যবহারকারীরা অনলাইনে পিটিশন চালু করেছে। রিপোর্ট লেখা পর্যন্ত এই পিটিশনে ৫ হাজার ৩শ ১৩ জন ব্যবহারকারী স্বাক্ষর করেছে।
ব্যবহারকারীদের দাবি, ৬ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজের শাওমির অন্য মডেলের স্মার্টফোনগুলো পাওয়া যার যার মূল্য ২২ হাজার টাকার মধ্যে। তবে শাওমির ব্যবহারকারীরা মনে করে, ৬৪ জিবি স্টোরেজের স্মার্টফোন উত্পাদন থেকে শাওমির এখন সরে আসা উচিত্। বর্তমান প্রজন্মের একজন স্মার্টফোন ব্যবহাকারীর জন্য ৬৪ জিবি যথেষ্ট নয়। তবে মূল্য ২২ হাজার টাকার মধ্যে রাখারও দাবি জানায় তারা। রেডমি কে২০ প্রো মডেলটির বিক্রয়মূল্য ৪৯ হাজার ৯শ ৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। দামের এমন তফাত্ থাকলেও ফিচারের দিক থেকে ব্যবহারকারীদের সন্তুষ্টি করতে পারেনি শাওমি।
কী আছে রেডমি কে২০ প্রো তে
রেডমি কে-২০ প্রো’-র এলসিডি ডিসপ্লে সাইজ হলো ৬.৩৯ ইঞ্চি। এর স্ক্রিন রেজলিউশন ১০৮০ বাই ২৩৪০ পিক্সেল। রেডমি কে-২০ প্রো-এ থাকবে ২.৮ গিগাহার্টজ কোয়ালকম স্ন্যাপড্র্যাগন ৮৫৫ অক্টাকোর প্রসেসর। আইএমএক্স ৫৮৬ সেন্সর যুক্ত ট্রিপল ব্যাক ক্যামেরা (৪৮+৮+১৩মেগাপিক্সেল) এবং ফ্রন্টে সেলফি শুটার (২০ মেগাপিক্সেল)। ফোনটিতে ৬ জিবি র্যাম ও ৬৪জিবি ইন্টারনাল স্টোরেজসহ অপারেটিং সিস্টেম থাকছে অ্যান্ড্রয়েড ৯.০ (পাই) ।
কে-২০ প্রো-র ব্যাটারির ক্যাপাসিটি ৪০০০ এমএএইচ। এ ছাড়াও অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে ডুয়াল ন্যানো সিম সাপোর্ট, ওয়াই-ফাই ৮০২.১১ এসি, ব্লু-টুথ ৫.০, ইউএসবি টাইপ সি-পোর্ট এবং মোবাইল হটস্পট। রেডমি কে-২০ প্রো এবং কে-২০-র ফিচার সব এক ধরনের। এতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্র্যাগন ৭৩০সহ ৬জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। পিটিশন সম্পর্কে জানতে ভিজিট করতে পারেন https://bit.ly/2YIs0dH ঠিকানায়।