স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এডহক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু। এই সাবেক খেলোয়াড় ৯৬ ভোট পেয়েছেন। ইব্রাহিম চেঙ্গিস সহসভাপতি পদে দাঁড়িয়ে ২৪ ভোট পেয়ে নির্বাচিত হতে পারেননি।
মূলত নির্বাচনে এই প্রার্থীর মধ্যেই ছিল মূল লড়াই সেখানে উতরে গেছেন মন্টু। এখন নতুন করে অ্যাথলেটিকসকে সাজিয়ে তোলার কাজে হাত দেবেন সাধারণ সম্পাদক। তিনি জানিয়েছেন খুব শিগগি্রই নতুন পরিকল্পনায় হাত দেবেন মন্টুর পুরো প্যানেল জয়ী কমিটি।