আগামীকাল শেখ কামালের জন্মবার্ষিকী

স্পোর্টস রিপোর্টার

আবাহনীর প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের আগামীকাল সোমবার জন্মবার্ষিকী। প্রতিষ্ঠাতার ৭০তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে আজ রবিবার ধানমন্ডিস্থ আবাহনী টেন্টে অনুষ্ঠানের আয়োজন করেছে আবাহনী সমর্থক গোষ্ঠী কেন্দ্রীয় কার্যকরী সংসদ। এ উপলক্ষ্যে আবাহনী মাঠে আলোচনা সভা ও শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরুস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।