আইসিসির গ্রুপিং নিয়ে প্রশ্ন তুললেন বুচার

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ বয়কট করার পাকিস্তানের সিদ্ধান্তকে 'অসাধারণ কৌশল' হিসেবে দেখছেন সাবেক ইংল্যান্ড ওপেনার মার্ক বুচার। তার ভাষায়-পাকিস্তান বলেছে, তারা টুর্নামেন্টে অংশ নেবে। কিন্তু বাংলাদেশের সঙ্গে যা করা হয়েছে, তারপর ভারতের বিপক্ষে তারা খেলবে না।

তার মতে, পাকিস্তানের হাতে আন্তর্জাতিক ক্রিকেটের অর্থনৈতিক কাঠামোকে সরাসরি আঘাত করার একমাত্র কার্যকর অস্ত্র এটিই ছিল। সম্প্রতি এক পডকাস্ট আলোচনায় ভারত ও পাকিস্তানকে ঘিরে আইসিসি টুর্নামেন্টগুলোর পুনরাবৃত্ত গ্রুপিং নিয়ে খোলামেলা কথা বলেন বুচার। তিনি স্পষ্ট করে বলেন, ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে রাখার বিষয়টি কোনো কাকতালীয় ঘটনা নয়। 

তার ভাষায়, এটি ক্রিকেটের সবচেয়ে লাভজনক ম্যাচ। এমনকি অনেকের মতে, পুরো বিশ্ব ক্রীড়াঙ্গনের মধ্যেই এটি সবচেয়ে বেশি অর্থ আনা একক ফিক্সচার। সে কারণেই আইসিসি প্রতিবার নিশ্চিত করে যে, ভারত ও পাকিস্তান একই গ্রুপে থাকবে।